Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি নেতা ইশরাক কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৪ ১৬:০৫ | আপডেট: ১৯ মে ২০২৪ ১৬:২৫

ঢাকা: নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বাড়ানোর আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

আরো