Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কর্ণফুলী থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৪ ১৮:৩৮ | আপডেট: ১৭ মে ২০২৪ ১৮:৩৯

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মো. শফি (৩৩) কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার কোরবান আলীর ছেলে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ সারাবাংলাকে জানান, বুধবার (১৫ মে) দুপুরে কর্ণফুলী নদীতে এফভি মায়া-৩ নামে একটি ফিশিং ট্রলার থেকে নৌকায় মাছ নামাচ্ছিলেন শফি। পরে অসতর্কতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন

৪৮ ঘণ্টা পর বুধবার সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি একরাম বলেন, ‘শফির পরিবার আমাদের জানিয়েছে তার মৃগী রোগ ছিল। আমরা ধারণা করছি নদীতে পড়ে যাওয়ার আগে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন। তার শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

সারাবাংলা/আইসি/এনইউ
বিজ্ঞাপন

আরো