Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কবর খুঁড়তে গিয়ে মিলল গ্রেনেড

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৪ ২২:২০ | আপডেট: ১৬ মে ২০২৪ ০৯:৪২

মঙ্গলবার কবর খুঁড়তে গিয়ে পাওয়া যায় আর্জেস গ্রেনেড আকৃতির গ্রেনেডটি। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইয়ে এক বীর মুক্তিযোদ্ধার জন্য কবর খুঁড়তে গিয়ে অব্যবহৃত একটি গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের আগের বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৫ মে) বিকেলে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা গিয়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন। মঙ্গলবার (১৪ মে) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্য আজম নগর এলাকায় গ্রেনেডটি পাওয়া যায়।

পুলিশ বলছে, একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে গ্রেনেডটি। ছবি: সারাবাংলা

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন সারাবাংলাকে বলেন, ‘এক বীর মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে গিয়ে স্থানীয়রা গ্রেনেডটি পান। এটা স্বাধীনতা যুদ্ধের আগের বলে জানতে পেরেছি। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে গ্রেনেডটি হেফাজতে নেয় ও বালির বস্তা দিয়ে চাপা দিয়ে রাখে। বিকেলে বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি নিষ্ক্রিয় করেছে।’

বিজ্ঞাপন

জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের দায়িত্বরত পুলিশ পরিদর্শক সঞ্জয় গুহ সারাবাংলাকে বলেন, ‘আমরা গ্রেনেডের খবর পাই বিকেলে। সঙ্গে সঙ্গে গিয়ে আমরা সেটি নিষ্ক্রিয় করেছি। দেখতে আর্জেস গ্রেনেডের মতো। গ্রেনেডটি মুক্তিযুদ্ধের আগের বলে আমরা ধারণা করছি।’

সারাবাংলা/আইসি/টিআর
বিজ্ঞাপন

আরো