Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় ডা. এ জেড এম সাখাওয়াত হোসেন মারা গেছেন

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৪ মার্চ ২০২৪ ১৬:৪৯ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ১৬:৫২

মানিকগঞ্জ: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সার্জারি বিভাগের প্রধান এ জেড এম সাখাওয়াত হোসেন (৬৭) মারা গেছেন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এই চিকিৎসককে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে পাঠানো হলে দুপুরে দেড়টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। চিকিৎসক এ জেড এম সাখাওয়াত হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা।

বিজ্ঞাপন

ডা. এস এম মনিরুজ্জামান জানান, মুন্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান এ জেড এম সাখাওয়াত হোসেন প্রতিদিনের মতো সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে কর্মস্থলে আসছিলেন। পথে মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস উল্টো পাশ থেকে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ডা. এ জেড এম সাখাওয়াত হোসেন। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক তার কর্মস্থল মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সংজ্ঞাহীন অবস্থায় আনা হয়। তাৎক্ষণিক তাকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ১১টার দিকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। দুপুরে ঢাকার এভার কেয়ার হসপিটালে তিনি মারা যান।

গত ৭ জুলাই থেকে তিনি মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ডা. এ জেড এম শাখাওয়াত হোসেন। এর আগে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক সার্জারি প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

সারাবাংলা/আইই