ঢাকা: রাজধানীর নাখালপাড়ার একটি বাসায় মোটরের তার সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ফাইজু (৩৫) নামে বাড়ির নিরাপত্তাকর্মী মারা গেছেন।
সোমবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে পূর্ব নাখালপাড়া রেলগেট সংলগ্ন একটি বাসায় এই ঘটনা ঘটে।
ওই নিরাপত্তাকর্মীকে হাসপাতালে নিয়ে আসা মো. মানিক জানান, ফাইজু নাখালপাড়ার ওই বাসার নিরাপত্তাকর্মী ছিলেন। সকালে তিনি নিজেই ওই বাসায় সেনেটারী মিস্ত্রীর কাজ করছিলেন। তিনতলা বাসার নিচতলায় মোটরের লাইন ঠিক করে তিনতলায় চুলা ঠিক করতে যান। নিচতলায় হাটু পরিমাণ বৃষ্টির পানি জমে ছিল। পানির মধ্যে ফাইজু পানির মোটরের তার সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পরে যান। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির বাবার নাম ছমির উদ্দিন। এ ছাড়া তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।