Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের ফের তিন দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২২ ১৭:২৬

ডা. মো. শফিকুর রহমান, ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার সাত দিনের রিমান্ড শেষে শফিকুর রহমানকে আদালতে হাজির করে ফের ৮ দিনের রিমান্ড আবেদন করেন।

এদিন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

গত ১২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম তাকে গ্রেফতার করে। এরপর গত ১৩ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সারাবাংলা/এআই/এনএস