Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ২৩:৩৬

বিদ্যুতায়িত। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে জসিম উদ্দিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের মুদি দোকানে এ ঘটনা ঘটে।

জসিম উদ্দিন শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

জসিমের ভাই বাইরুল ইসলাম জানান, সন্ধ্যায় নিজ মুদি দোকানে বিদ্যুতের বাল্ব লাগানোর সময় জসিম বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রুবাইয়াত আলম জানান, বিদ্যুতায়িত হওয়া জসিম উদ্দিন নামে ওই যুবককে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগে আনা হয়। তবে তার আগেই তিনি মারা যান।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর