Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২২ ১০:৪৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১৩:৫১

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় তানভীর সাজ্জাদ (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর)  দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর বলাকা ভবন এলাকায় ঘটনটি ঘটে। মুমুর্ষ অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহত যুবকের নাম জানা গেছে তানভীর সাজ্জাদ (৩২)। তার গ্রামের বাড়ি মেহেরপুর গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে। রাতে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ট্রাক ধাক্কায় মারা যান তিনি। যারা ওই যুবককে হাসপাতালে যারা নিয়ে এসেছেন তাদের পাওয়া যায়নি। নিহতের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসআই জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আত্মীয়-স্বজন আসলে মৃত যুবকের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সারাবাংলা/এসএসআর/আইই