চুয়াডাঙ্গা: জেলায় শীতের তীব্রতা বাড়ছে। প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন।
আবহাওয়া অফিস আরও বলছে, চুয়াডাঙ্গায় বাতাসের আর্দ্রতা ৭৪ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গায় প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।