Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২২ ১০:৩২

নোয়াখালী: কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে আনোয়ার হোসেন (৩০) নামে এক বখাটে যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মে) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসা মো. খোরশেদ আলম চৌধুরী এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন ওই ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের পাগি বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মুক্তা জানান, দণ্ডপ্রাপ্ত আনোয়ার দীর্ঘদিন ধরে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের একাধিক স্কুলছাত্রীকে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন। সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে দুই ছাত্রীকে পুনরায় উত্যক্ত করেন তিনি। প্রতিবাদে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা বখাটে আনোয়ারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। একইসঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী অভিযোগের সত্যতা পান। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটে আনোয়ারেক তিন মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান। তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্তকে মঙ্গলবার সকালে জেলহাজতে প্রেরণ করা হবে।

সারাবাংলা/এএম