Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় কারাগারের দেয়াল টপকে পালাল হাজতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ২২:৩৩ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ২২:৩৫

আসামি ইমন মাঝি।

খুলনা: পুরাতন জেলা কারাগারের দেয়াল টপকে ইমন মাঝি (৩০) নামে এক হাজতি আসামি পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামি ইমন নগরীর লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলার মোড়স্থ জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে।

জেলা কারা কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মহানগরীর আইনজীবী সমিতি সংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব দিকের দেওয়াল টপকে আইনজীবী সমিতির দিক থেকে পালিয়ে যায় আসামি ইমন মাঝি। বিষয়টি কারাগারের সিসি ফুটেজে ধরা পড়েছে। মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরি মামলায় গ্রেফতার হয়ে গত ১৩ জুন থেকে সে খুলনা কারাগারে ছিল।

বিজ্ঞাপন

খুলনা কারাগারের সুপার মো. আবু ছায়েম আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর থেকে কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর