Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের কেনাকাটা নিয়ে ঝগড়া: নববধূর মৃত্যু; স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট
২৭ এপ্রিল ২০২২ ২২:২৯

বগুড়া: জেলার শেরপুরের রণবীলরবালা গ্রামে মীম আক্তার (১৯) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিয়ের দশ মাসের মাথায় এমন ঘটনা ঘটলো। মৃত্যুর আগে ইদের কেনাকাটা নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৭ এপ্রিল) সকালে গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের মো. শাকিল আহম্মেদের বাড়ি থেকে মীমের লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, কয়েক মাস আগে শাকিলের সঙ্গে মীমের বিয়ে হয়। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে ইদ উপহার কেনার জন্য টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তবে মীম আত্মহত্যা করেছে না কি তাকে হত্যা করা হয়েছে তা কেউ নিশ্চিত নন।

মৃত মীমের নিকট আত্মীয় শিল্পী খাতুন জানান, বিয়ে দেওয়ার পর থেকেই তাদের ঝগড়াঝাটি লেগেই ছিল। মঙ্গলবার রাতে শাকিলের সঙ্গে ইদ উপহার নিয়ে কথা কাটাকাটি হয় মীমের। পরে মীমকে বাটাম এবং ঝাটা দিয়ে মারপিট করে মেরে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।

বিজ্ঞাপন

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে মীম আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এবং অভিযুক্ত স্বামী শাকিলকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/একেএম
বিজ্ঞাপন

আরো