Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এতিমদের নিয়ে ব্যস্ত রমজান কাটছে ডুফার

সারাবাংলা ডেস্ক
২৭ এপ্রিল ২০২২ ২২:০৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ১৩:২৭

ঢাকা: প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন— ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) পবিত্র রমজানে এতিমদের সঙ্গে ইফতার, রাতের খাবার ও দোয়া মাহফিলের আয়োজন করছে। রমজান মাসজুড়ে এতিমদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন সংগঠনটির সদস্যরা। দেশের বিভিন্ন অঞ্চলের এতিমখানা ও মাদরাসায় ইফতার ও রাতের খাবারের আয়োজন করছে ডুফা।

ডুফার সভাপতি এ কে এম বদরুল হক অনু বলেন, জন্মলগ্ন অর্থাৎ, ২০১৬ থেকেই ডুফা এতিম শিশুদের সঙ্গে রমজানে ইফতার নিয়মিত করে আসছে। আঞ্চলিক প্রসার, ব্যপ্তি এবং অংশগ্রহণের মাত্রায় এই বছরের আয়োজন ছাপিয়ে গেছে পূর্বের উদ্যোগগুলোকে।

বিজ্ঞাপন

তিনি জানান, সদস্যদের দেওয়া সহায়তায় দুই হাজারের বেশি এতিমের জন্য ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম মিশন এতিমখানায় ১১০০ জন এতিমের জন্য ইফতার ও রাতের খাবার বিতরণ করেছে ডুফা। এছাড়া ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন ছোটবড় এতিমখানা ও মাদরাসায় ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে সংগঠনটি।

ডুফার সাধারণ সম্পাদক নাহিদ হোসেইন জানিয়েছেন, গত ২৫ এপ্রিল রাজধানীর হাতিরঝিল সংলগ্ন লিংক রোড জামে মসজিদ ও এতিমখানায় ১৫০ জন, চাঁদপুরের আদর্শ মাদরাসায় ১৮ জন, মুরাদনগরে সাইদুল উলুম মাদরাসায় ৪৫ জন, পটুয়াখালীর গলাচিপা কেন্দ্রীয় ইদগাহ এতিমখানায় ৪০ জন, ময়মনসিংহের সোবহানিয়া হামিউসসুন্নাহ মাদরাসায় ২৫ জন এতিমের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।

তিনি জানান, ২৬ এপ্রিল কুমিল্লার শ্রীপুর জামেয়া মাদানিয়া মাদরাসার ৪০ জন, কুষ্টিয়ার লায়লা আরজুমান বানু হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ৪০ জন এতিম নিয়ে ইফতার ও রাতের খাবার আয়োজন করেছে ডুফা।

এছাড়া, বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর মিরপুরের ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ৪০ জন, উত্তরার জামিয়া বাবুস সালাম ও এতিমখানার ৬০ জন, কুড়িগ্রামের থানাহাট এতিম খানা ও হাফিজি মাদরাসায় ৫০ জন, গাজীপুরের এমএ কাইয়ুম আদর্শ হাফিজিয়া মাদরাসায় ১০ জন এতিম নিয়ে ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে ডুফা।

ডুফা সাধারণ সম্পাদক জানিয়েছেন, ২৮ এপ্রিল যশোরের আঞ্জুমান মফিজুল এতিম খানায় ৯০ জন, আঞ্জুমানে খালেকিয়া এতিমখানায় ৪০ জন, বেতালপাড়া ফজলুল ঊলুম কাইউমি মাদরাসা ও এতিমখানা ৫০ জন, টাঙ্গাইলের চরপাড়া দারুল ঊলুম নূরানিয়া মাদরাসা ও এতিমখানায় ২০ জন, ঝিনাইদহের সুফফাহ মাদরাসা ও এতিমখানা খানায় ৫০ জন, গাজীপুরের গহর উল্লাহ সরকার হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২৫ জন, বরিশালের পূর্ব ধামুরা নূরানি হাফিজ মাদরাসা ও এতিম খানায় ৪০ জন, গাজীপুরের মাহমুদিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০ জন, ফরিদপুরের লক্ষ্মীণারায়নপুর দাওয়াতুল কুরআন মাদরাসা ও এতিমখানার ৩৬ জন, কিশোরগঞ্জের গাউছিয়া মোজাফফরিয়া দারুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানার ৪০ জন, গাজীপুরের আলজামিয়া আল রাশিদিয়া এতিমখানার ১৩ জন এতিমের মধ্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হবে।

আগামী ২৯ এপ্রিল নোয়াখালীর আল্-জামিয়াতুল আরাবিয়াতুল আহ্ লিয়া দারুল উলূম (হোসাইনিয়া) ১০০ জন এবং ৩০ এপ্রিল গাজীপুরের জামালপুর আশরাফুল আলম উলুম মাদরাসা ও এতিমখানায় ৩০ জন, রাজধানীর মিরপুরের আয়েশা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ১৫ জন, কুমিল্লার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৪০ জন এতিম নিয়ে ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে সংগঠনটি।

সারাবাংলা/আইই
বিজ্ঞাপন

আরো