Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬১ জেলা পরিষদ বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২২ ১০:৫৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১২:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মেয়াদোত্তীর্ণ ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। ওই সব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ৬১ জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হলো। একইসঙ্গে, জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব অর্পন করা হলো।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জেলা পরিষদ আইন সংশোধন করে পরিষদেন মেয়াদোত্তীর্ণের পর প্রশাসক বসানোর সুযোগ সৃষ্টি করে সরকার। সব ধাপ শেষ করে গত ১৩ এপ্রিল সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত আইনের আলোকে মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ বিলুপ্ত করে রোববার প্রজ্ঞাপন প্রকাশ করে জেলা পরিষদের সচিব পদের নির্বাহী নাম নির্বাহী কর্মকর্তা করে তা সকল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাদের জানিয়ে দেয় স্থানীয় সরকার বিভাগ।

সারাবাংলা/জেআর/একেএম
বিজ্ঞাপন

আরো