Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর গ্যান্ডারিয়া ফরিদাবাদ এলাকায় একটি বাড়ির সাততলার ছাদে ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে জিসান হোসেন জিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত জিসান গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া গ্রামের জামাল হোসেনের ছেলে। বর্তমানে মা জরিনা বেগমের সঙ্গে গ্যান্ডারিয়া ফরিদাবাদ ভান্ডারি গলিতে টিনসেড বাসায় ভাড়া থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে জিসান ছিল ছোট।

জিসানের মা জরিনা বেগম জানান, জিসানের বাবা জামাল ৬ বছর আগে তাদের ছেড়ে অন্যত্র বিয়ে করে চলে যায়। এরপর থেকে তিনি মানুষের বাসায় ঝুটা কাজ করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদাবাদ বৈশাখী হাউজিংয়ের সাত তলা বাসার দ্বিতীয়তলায় কাজে যান। সঙ্গে নিয়ে যান জিসানকে।

বিজ্ঞাপন

জরিনা আরও বলেন, জিসান আমাকে বলে সে সাততলার ছাদে ঘুড়ি ওড়াতে যাচ্ছে। দুপুরে নিচতলা থেকে সংবাদ পাই জিসান ছাদ থেকে নিচে পড়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসলে মারা যায় জিসান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি গ্যান্ডারিয়া থানায় অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এএম