Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ২৩:০৩

ভোলায় ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

ভোলা: জেলার সদর ও লালমোহন উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে সাড়ে ৭ লাখ টাকার অবৈধ পলিথিন ও প্রায় পাঁচ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.সালমান বিন শওকত।

এর আগে, মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার খেয়াঘাট ও লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ধূমকেতু আবাসন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট মো.সালমান বিন শওকত বলেন, ‘ভোলা সদর থানাধীন খেয়াঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান তল্লাশি করে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় ড্রাইভার ও হেল্পারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানটি ছেড়ে দেওয়া হয়।’

বিজ্ঞাপন

অপরদিকে লালমোহনের বদরপুর ধুমকেতু আবাসনসংলগ্ন এলাকায় লালমোহনের কোস্ট গার্ড আউটপোস্ট গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক তিনটি গুদাম তল্লাশি করে প্রায় ৫ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ‘জব্দকৃত পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর এবং জব্দকৃত কারেন্ট জাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে বিনষ্ট করা হয়।’ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর