Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১৮:১০

জব্দ করা ফোন ও এস্কাফ সিরাপ

চাঁপাইনবাবগঞ্জ: সীমান্তে পৃথক দুই অভিযানে ১২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।

এর আগে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে একই বিওপির আরেকটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।

বিজ্ঞাপন

জব্দকৃত এস্কাফ সিরাপ ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় এবং মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি জানায়, চলতি জুলাই মাসে বিভিন্ন অভিযানে এক আসামিসহ মোট ২৬৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪৬ বোতল মদ এবং ২১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্ত সুরক্ষা, পুশ-ইন প্রতিরোধ, চোরাচালান দমন এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর