Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘অনিন্দ্য সেরা রন্ধনশিল্পী’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২ ২১:০৯ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ২১:১৩

চট্টগ্রাম ব্যুরো: অনলাইনে পণ্য বিকিকিনির প্ল্যাটফর্ম ‘অনিন্দ্য প্রয়াসে’র আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘অনিন্দ্য সেরা রন্ধনশিল্পী’ প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে অনলাইন বিকিকিনিতে সক্রিয় ১৬ নারী চিকেন বিরিয়ানি, খিচুড়ি, হালিম, পুডিংসহ ঘরে তৈরি বিভিন্ন ধরনের উপাদেয় খাবার পরিবেশন করেন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে নগরীর ষোলশহর দুই নম্বর গেইটে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ভারতের কলকাতার রয়েল বেঙ্গল মাস্টারশেফ অরগানাইজেশনের সভাপতি প্রীতম সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬ জনের মধ্যে ছয় জনকে সেরা রাঁধুনি শিল্পী হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের পুরস্কারের পাশাপাশি রয়েল বেঙ্গল মাস্টারশেফ অরগানাইজেশনের বাংলাদেশ শাখার সহসভাপতি নির্বাচিত হওয়ায় রুবিনা রায়হান রুবিকে সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এসময় অনিন্দ্য প্রয়াসের অ্যাডমিন জহিরুল হক তুহিন, মডারেটর রোমানা কান্তা, সুলতানা রাজিয়া, রাশেদুল হাসান, আয়েশা আক্তার, রিনিক মুন, অদিতি সাহা, সৈয়দা শামীম আক্তার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/টিআর