Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকল ‘ঢাকা জর্দা’ কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ২১:৪৭

বরিশাল: ‘ঢাকা জর্দা’ ব্র্যান্ড নাম নিয়ে নকল পণ্য উৎপাদনের দায়ে ব‌রিশালে এক‌টি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অ‌ধিদফতর।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে নগ‌রীর দফতরখানা এলাকায় অভিযান চালিয়ে ওই কারখানাকে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ সোয়েব বলেন, দুলাল কেমিক্যাল ওয়ার্কসে অভিযান চা‌লিয়ে নকল ‘ঢাকা জর্দা’ উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। সেখানে নকল মোড়ক ও কৌটাসহ নকল জর্দা উৎপাদনে ব‌্যবহৃত সবকিছুই পেয়ে‌ছি। এ কারণে প্রতিষ্ঠান‌টিকে দুই লাখ টাকা জ‌রিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও নগরীর ফজলুল হক অ্যাভি‌নিউ এলাকার মেহে‌ন্দিগঞ্জ দ‌ধি ঘরে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তা‌রিখ না থাকায় প্রতিষ্ঠান‌টিকে ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সহকারী পরিচালক শাহ সোয়েব বলেন, অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করেছি। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দূরত্ব অনুসরণ করতে এবং মাস্ক পরতে বলেছি।

অভিযানে ১০ এপিবিএন বরিশালের একটি টিম সহায়তা করে। এসময় উপস্থিত নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হয়।

সারাবাংলা/টিআর
বিজ্ঞাপন

আরো