Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেধাবী ৬০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতি

সারাবাংলা ডেস্ক
৮ জুলাই ২০২৬ ২১:১৮

ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ঢাকা: সিরাজগঞ্জ জেলার অধিবাসীদের সন্তান-সন্ততি যারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত তাদের মাঝে ‘ছাত্র বৃত্তি’ দিয়েছে ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতি।

বুধবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী ৬০ শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। সেইসঙ্গে তাদের হাতে মেধাসনদ ও জেলা সমিতির নিজস্ব প্রকাশনা ‘যমুনা’ও তুলে দেওয়া হয়।

সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এস আর তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ নবী নেওয়াজ খান বিনু, বৃত্তিকমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বাদল, সদস্য সচিব আব্দুল হালিম, জেলা সমিতির আইন-শৃঙ্খলা সম্পাদক সামিউল ইসলাম লিটন, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক মাসুদ রানা ও সহ-দফতর সম্পাদক মনিরুল ইসলাম খান, নারীবিষয়ক সহ-সম্পাদক নাজমুন নাহারসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে সমিতির নেতারা বলেন, এই বৃত্তি স্বচ্ছতার ভিত্তিতে যাচাই-বাছাই করে দেওয়া হয়েছে। এখানে মেধার পাশাপাশি পারিবারিক সঙ্গতির বিষয়টিও বিবেচনায় ছিল। বৃত্তি কমিটি দীর্ঘদিন ধরে সাক্ষাতের মাধ্যমে মেধাবী ৬০ জন শিক্ষার্থীকে মনোনীত করেন। আজ সেই ৬০ জনের হাতে মেধাবৃত্তি তুলে দেওয়া হলো। তারা আশা প্রকাশ করেন যে, আগামীতেও জেলা সমিতি বৃত্তি প্রদানের এই ধারা অব্যাহত রাখবে।

বক্তারা আরও বলেন, এই বৃত্তি মেধার ভিত্তিতে দেওয়া হয়েছে। কাজেই মেধাকে কাজে লাগিয়ে দেশগড়ার কাজে শিক্ষার্থীরা আত্মনিয়োগ করবেন। তারা সিরাজগঞ্জের ভাবমূর্তি দেশের বিভিন্ন সেক্টরে উজ্জ্বল করবেন। এ ছাড়া, ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই কর্মজীবনে গিয়ে নিজের জেলার অন্যান্য শিক্ষার্থীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা এ সময় অঙ্গীকার করেন যে, তারাও ভবিষ্যতে অন্যন্য শিক্ষার্থীদের পাশে সহযোগিতার মানসিকতা নিয়ে দাঁড়াবেন। সেই সঙ্গে জেলার একজন গর্বিত সন্তান হওয়ার ব্রত নিয়ে লেখাপড়া চালিয়ে যাবেন। এমনকি কর্মজীবনে জেলা সমিতির পাশাপাশি অন্যান্য সামাজিক সংগঠনে নিজেদের সম্পৃক্ত করে সিরাজগঞ্জের মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

উল্লেখ্য, ঢাকা সিরাজগঞ্জ জেলার যেসব শিক্ষার্থী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি/অধ্যায়নরত তাদের মাঝে এই ‘ছাত্র বৃত্তি’ প্রদান করা হয়েছে। এখন থেকে জেলা সমিতির উদ্যোগে নিয়মিত এই বৃত্তি প্রদান করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর