Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেয়ালে ট্রলির ধাক্কা, পেটে রড ঢুকে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২২ ১৮:৪১

দিনাজপুর: নবাবগঞ্জে দোকান ঘরের দেয়ালের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি দুর্ঘটনায় একজেনর মৃত্যু হয়েছে। নিহত রাজ্জাক হোসেন (৩৫) ট্রলির চালক ও উপজেলার হেলেঞ্চা গ্রামের মোস্তাক ইসলামের ছেলে।

রোববার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘নিহত ব্যক্তি ট্রলিতে করে মাঠ থেকে মাটি নিয়ে আসছিলেন। ট্রলিটি তার শ্যালক তরিকুল ইসলাম চালাচ্ছিলেন। একসময় শ্যালকের হাত থেকে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পরিত্যক্ত দোকানের দেয়ালে ধাক্কা দেয়। এসময় রাজ্জাক ছিটকে পড়লে সেখানে থাকা রড তার পেটের ভিতর ঢুকে যায়।’

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভাদুরিয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

আরো