Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুরে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২২ ১৫:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: বিরামপুরে রজনীগন্ধা নামের একটি আবাসিক হোটেল থেকে মাইদুল ইসলাম তানিম (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের রজনীগন্ধা আবাসিক হোটেলের ১০ নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।

নিহত মাইদুল ইসলাম তানিম (২৭) পাবনা জেলার সাথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, মাইদুল ইসলাম বেসরকারি টাওয়ার কোম্পানিতে চাকরি করেন; এমন তথ্য দিয়ে গত ৮ জানুয়ারি আবাসিক হোটেলের ১০ নং কক্ষটি ভাড়া নেন। আজ সকালে ভাড়া নিতে রুমের পাশে দরজায় গিয়ে ডাকাডাকি করেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেলে ম্যানেজার বিরামপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি টিম সেখানে গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পায়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএম
বিজ্ঞাপন

আরো