Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর কাবিলপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ২০:১৬

নোয়াখালী: সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কাবিলপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি এয়ারপুর গ্রামের বারেক হাফেজ বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, পার্শ্ববর্তী সোনাইমুড়ী থানার দুটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সে। ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়। ওইসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসএ