Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ অর্জন: পাপিয়া দম্পতির বিরুদ্ধে প্রতিবেদন ২৫ মে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২১ ১৬:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৫ মে ধার্য করেছেন আদালত। আসামি হিসেবে তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর নামও রয়েছে।

রোববার (২১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ তারিখ ঠিক করেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য ছিল। কিন্তু এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে সময় বেঁধে দেন।

এর আগে, ২০২০ সালের ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পাপিয়ার বিরুদ্ধে মোট ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহারে থেকে জানা যায়, গত বছররে ১২ অক্টোবর থেকে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে রুম-নাইট, রেস্টুরেন্ট (খাবার), রেস্টুরেন্ট (মদ), স্পা, লন্ড্রি, মিনি বার ফুড, মিনি বার বাবদ মোট তিন কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬১ টাকার বিল ক্যাশে পরিশোধ করেন পাপিয়া। ওই সময়ে ওয়েস্টিন হোটেলে থাকা অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার শপিং করেন। যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি। এভাবে মোট ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায়, যা আয়ের উৎসের স্বপক্ষে কোনো দালিলিক প্রমাণ না পাওয়ায় পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে দুদক আইন মামলাটি দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/এনএস
বিজ্ঞাপন

আরো