Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণকারীদের ১ জন গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১৩:১০

দেলাওয়ার হোসাইন সাঈদী এবং সাক্ষী সুখরঞ্জন বালি। 

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় জড়িতদের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামি পুলিশের একজন এএসপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, গ্রেফতার আসামির নাম ফজলুর রহমান। তিনি পুলিশের একজন এএসপি। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তবে তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায় এবং দেশটির একটি কারাগারে পাঁচ বছর কাটাতে হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর