Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২১ ০৯:৫০

ঠাকুরগাঁও: জেলায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই তরুণীর মা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ কথিত প্রেমিকসহ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। গত রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার রাণীশংকৈল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবুল (১৯), একই এলাকার খলিলুর রহমানের ছেলে সোহেল রানা (২০), নুনতোর বাবুপাড়া গ্রামের শামসুদ্দীনের ছেলে রমজান আলী (১৯), ঝাড়বাড়ি মোহাম্মদপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে পইদুল ইসলাম (২২)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, এক মাস আগে ওই তরুণীর সাথে বাবু ওরফে বাবুলের মোবাইলে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল তিনটার সময় খালার বাড়িতে যাওয়ার কথা বলে ওই তরুণী কাশিয়াডাঙ্গা ব্রিজে বাবুলের সঙ্গে দেখা করতে যায়। সেখান থেকে বাবুল, তার বন্ধু সোহেলসহ অপরিচিত ৪/৫ জন ওই তরুণী ও তার ভাতিজিকে অপহরণ করে নিয়ে যায়। পরে ভাতিজিকে আটকে রেখে ওই তরুণীর ধর্ষণ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিয়ারুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যেই ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

বুয়েটে চাকরির সুযোগ
৩ জুলাই ২০২৬ ০৯:১১

আরো