Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ নেত্রকোনা যাচ্ছেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১০:১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ শুক্রবার (৩ জুলাই) এক সাংগঠনিক সফরে নেত্রকোনা যাচ্ছেন।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে ডা. শফিকুর রহমান জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এছাড়া তিনি জেলার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং জুলাই শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ সফরে তার সঙ্গে থাকবেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মোহাম্মদ সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

সাংগঠনিক সফর শেষে বিকেল ৩টায় নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর