Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পথিক সাহার ১০ম মৃত্যুবার্ষিকী আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২১ ০০:৩৮

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের সাবেক প্রধান প্রতিবেদক ও বিশেষ সংবাদদাতা অকালপ্রয়াত পথিক সাহার দশম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২৯ জানুয়ারি)।

হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের এই দিনে রাজধানীর লালমাটিয়ায় এশিয়াটিক কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে মাত্র ৪৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর পথিক সাহার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রয়াতের পরিবার ও সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদের পক্ষ থেকে শুক্রবার তার পৈত্রিক নিবাস মানিকগঞ্জের গড়পাড়া গাঙ্গুলীনগর গ্রামের শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরে মহাপ্রভুর ভোগরাগ ও বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে।

বিজ্ঞাপন

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা পথিক সাহা সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

সারাবাংলা/এএইচএইচ/টিআর
বিজ্ঞাপন

আরো