Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৬:৫২

খাগড়াছড়ি: মানিকছড়ির ওসমানপল্লী এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আব্দুল সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। রোববার (২৪ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল সাত্তার মানিকছড়ি সদর গুচ্ছগ্রামের রফিক মিয়ার ছেলে।

ওসি আমির হোসেন জানান, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাওয়ার পথে ওসমানপল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়। এতে একজন নিহত ও ৪ জন আহত হয়। আহতরা সবাই মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসএ