Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্বাই চেয়েছেন আমি মাকে সঙ্গে নিয়ে থাকি: এরিক


২৫ নভেম্বর ২০১৯ ১৫:৩০ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ১৫:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেলে এরিক এরশাদ বলেছেন, আমার আব্বা বলে গেছেন যে, আমি তো তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি। আমি মরে গেলে তোমার মাকে বাসায় এনে এক সাথে থাকবে। তাই আমি আমার মাকে নিজে থেকে বাসায় ডেকেছি। আমাকে দেখাশোনা করার জন্য। সম্পত্তির লোভে তিনি আসেননি।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর প্রেসিডেন্ট পার্কের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এরিক বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আব্বা একই কথা বলে গেছেন— মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আপনারাই দেখেন আগের তুলনায় আমি কত ভালো আছি। মা আমাকে নিজে খাইয়ে দিয়েছেন। মা আসায় আমার দেখাশোনায় কোনো ত্রুটি হচ্ছে না। সকল প্রতিবন্ধী বাচ্চাই চান তাদের মা-বাবা এক সঙ্গে থাকুক। আমি যদি আমার কথা বলি তাহলে স্বার্থপরতা হবে। মা আমার লিগ্যাল গার্ডিয়ান, তাই মা আমার সঙ্গেই থাকবে।

বিজ্ঞাপন

আমি জিডি করেছি। আমি অভিযোগ করেছি চাচার নামে। বলেছি আমাদের ডিসটার্ব করা হচ্ছে। এখন ওরা সবাই চাচ্ছে আমি আমার মাকে নিয়ে যেন বের হয়ে যাই। ওদের স্বার্থ আছে, সম্পত্তির ওপর ওদের লোভ আছে। চাচা যদি বলে তুমি সম্পত্তি দিয়ে দাও, তাহলে আমি দিয়ে দেবো— বলেন এরিক।

আরও পড়ুন: মাকে নিয়ে প্রেসিডেন্ট পার্কে থাকতে চেয়ে এরিকের জিডি