Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকের সামনের ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৯:৪৭

প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়ে নবজাতকের বয়স হবে আনুমানিক একদিন।

রোববার (২৮ জুন) বিকেল পৌনে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. লাভলু আহমেদ জানান, বিকেলে খবর পেয়ে ঢাকা মেডিকেলের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে ওই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নবজাতকটি একটি কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। নবজাতকের বয়স হবে আনুমানিক একদিন।

তিনি আরও জানান, কে বা কারা মৃত অবস্থায় নবজাতকের মরদেহটি ফেলে রেখে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর