Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীর হাতিয়ায় জোয়ারে ভেসে আসল অজ্ঞাত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১১:৫৭

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে কেওড়া বাগানে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলের দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেট সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের কেওড়া বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসে কেওড়া বাগানে আটকে থাকে। দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি দেখে পুলিশকে জানানো হয়েছে। কিন্তু রাত হয়ে গেলেও মরদেহটি উদ্ধার করা হয়নি।

বিজ্ঞাপন

এদিকে, স্থানীয়দের অভিযোগ মরদেহ উদ্ধারে দুই বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার কারণে দীর্ঘ সময় ধরে মরদেহটি পড়ে আছে।

নিঝুমদ্বীপ ইউনিয়ন নৌ পুলিশ কেন্দ্রের ইনচার্জ আশিকুর রহমান বলেন, ‘তারা বিষয়টি মাত্র জানতে পেরেছেন। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে ঘটনাস্থলটি নদীর কাছাকাছি হওয়ায় এটি নৌ পুলিশের আওতাধীন। পরে নৌ পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করতে যায়।’
তিনি আরও বলেন, ‘তবে বাগানটি সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবং বাগানে জোয়ারের পানি থাকায় মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হবে।’

সারাবাংলা/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর