Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা: গ্রেফতার ১


২৭ জুন ২০১৯ ১০:২৯ | আপডেট: ২৭ জুন ২০১৯ ১৫:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনা: বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে (২২) কুপিয়ে হত্যার ঘটনায় চন্দন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় চন্দন ৪ নং এজাহারভুক্ত আসামি।

বৃহস্পতিবার (২৭ জুন) চন্দনকে গ্রেফতার করার কথা জানান বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মাহমুদ। তিনি বলেন, বাকিদেরও দ্রুত গ্রেফতার করতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান অব্যাহত রেখেছে।

এর আগে, রিফাত হত্যায় আটজনের নাম উল্লেখসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের বাবা দুলাল শরীফ। বরগুনা সদর থানায় এই মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: প্রকাশ্যে হামলা, স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী

বিজ্ঞাপন

হামলায় মৃত রিফাত শরীফ

বুধবার (২৬ জুন) দুপুরে বরগুনার কলেজ সড়কে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাতকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসী নয়ন ও রিফাত ফরাজী। বিকেল ৪টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রিফাতের। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে।

সারাবাংলা/ এনএইচ