Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ জুন ২০২৬ ২২:২৯ | আপডেট: ২৭ জুন ২০২৬ ২২:৩২

ডাকাত সদস্য সুরুজ গ্রেফতার

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাত দলের সদস্যদের ব্যবহৃত একটি পিকআপসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে সলঙ্গা থানা পুলিশের একটি অভিযান চলাকালে তাক গ্রেফতার করা হয়। অভিযানে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী উপস্থিত ছিলেন।

আটক ওই ডাকাত সদস্যের নাম সুরুজ। তার বাড়ি রংপুরে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যদের অবস্থানের খবর পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তারা সলঙ্গা থানার অফিসার ইনচার্জের ব্যবহৃত গাড়িকে বেপরোয়াভাবে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

ধাক্কার ঘটনায় পুলিশের গাড়ির পেছনে থাকা কনস্টেবল রুহুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে ওই ডাকাত সদস্যকে আটক করা হয়।

অভিযানে ডাকাত দলের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে গ্রিল কাটার, চাপাতি, রশি, ত্রিপল, লোহার রড, লাঠি ও ইটের টুকরাসহ বিভিন্ন সরঞ্জাম।

পুলিশের ধারণা, আটক সুরুজ আন্তঃজেলা ডাকাত চক্রের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত সরঞ্জামগুলো ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর