Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ মানেই ইরান শেষ: ট্রাম্প


২০ মে ২০১৯ ০৯:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে তীব্র বাকযুদ্ধ। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানকে হুঁশিয়ার করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই টুইটার বার্তায় তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে এলে  ইরান নিশ্চিহ্ন হয়ে যাবে।

সোমবার (২০ মে) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়।

ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘যদি ইরান যুদ্ধ করতে চায় তাহলে আনুষ্ঠানিকভাবে দেশটির ইতি ঘটবে।’

যুক্তরাষ্ট্রকে  কখনো হুমকি না দিতেও ইরানের নেতাদের সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও মাত্র একদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছাই তার নেই।

বিজ্ঞাপন

সম্প্রতি মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও তাদের মিত্রদের ওপর হামলা চালাতে পারে ইরান। তাই প্রস্তুতি হিসেবে সেই অঞ্চলে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধবিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে কম গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়া হয়।

যদিও ইরান যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান তার জবাব দেবে।

সারাবাংলা/ এনএইচ