।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ইউএস-বাংলা অ্যাসেটসের পূর্বাচল আমেরিকান সিটি ও হলিডে হোমস কুয়াকাটাতে প্লট বুকিং দিলে সিঙ্গাপুর, মালয়শিয়া ও থাইল্যান্ডে ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অফারের তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, রিহ্যাব ফেয়ারকে আকর্ষণীয় করার লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স র্যাফেল ড্রয়ের পুরস্কার হিসেবে দিচ্ছে দু’জনের জন্য দুই রাত ও তিন দিনের সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ। এছাড়াও থাকছে দু’জনের জন্য ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ও ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট।
প্রসঙ্গত, বুধবার (৬ ফেব্রুয়ারি) থেকে পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে আবাসন খাতের মেলা রিহ্যাব ফেয়ার। এই মেলার কো-স্পন্সর ইউএস-বাংলা।
ইউএস-বাংলা জানিয়েছে, মেলা উপলক্ষে ইউএস-বাংলা অ্যাসেটসের পূর্বাচল আমেরিকান সিটি ও হলিডে হোমস কুয়াকাটায় প্লট বুকিংয়ে দেশ ভ্রমণের অফার ঘোষণা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন প্রকল্পে এককালীন প্লট কিনলে থাকছে ২৫ শতাংশ মূল্যছাড়ের সুযোগ।
সারাবাংলা/জেএ/টিআর