Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি চক্র দেশে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে: এমপি কামরুল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ জুন ২০২৬ ২২:২৫

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ এর সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, একটি চক্র দেশে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় হিন্দু মুসলিম সকলকে সজাগ থাকতে হবে। সকলকে আইনের অনুশাসন মেনে চলতে হবে। যারা অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে সকলকে অনুরোধ জানান তিনি।

শুক্রবার (২৬ জুন) দুপুরে জেলার তাহিরপুরে ঘরগটি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাসের পাশাপাশি হামলায় জড়িতদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার কথা জানান সংসদ সদস্য।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৩ জুন বিকেলে দীপ্ত রায় নামক যুবক ফেসবুক পোস্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য প্রচার হলে তাহিরপুরের বাদাঘাট বাজারসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ লোকজন বাদাঘাট বাজারে ও গড়কাটি গ্রামের কয়েকটি দোকান ও মন্দিরে হামলা চালায়। ধর্ম অবমাননার ঘটনায় দীপ্ত রায় নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/এসএস