Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদাবরে বিকাশ দোকানি কুপিয়ে ডাকাতির প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ২১:৩৪

আদাবরে ডাকাতির ঘটনার মামলার প্রধান আসামি মো. মামুন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় বিকাশের দোকান মালিককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনার মামলার প্রধান আসামি মো. মামুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে শেখেরটেক মফিজবাগ এলাকার একটি বিকাশ দোকানে ঢুকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দোকান মালিক মো. শফিকুল ইসলামকে (৩৭) এলোপাতাড়িভাবে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা দায়ের করেন।’

তিনি আরও বলেন, মামলার তদন্তকালে এজাহারভুক্ত দুই আসামি ও সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) ভোর রাত তিন টার দিকে গাজীপুরের গাছা থানাধীন ফকির মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি মামুনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতার মামুন সংঘবদ্ধ একটি ছিনতাই চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে আদাবর, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট সাতটি মামলা এবং একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর