Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ মাসের মধ্যে সারাদেশের মাদকের মামলা নিষ্পত্তির আদেশ হাইকোর্টের


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৪ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ছয় মাসের মধ্যে সারাদেশের মাদকের মামলাগুলো নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (৫ জানুয়ারি) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সব ধরণের মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ প্রধানমন্ত্রীর

মাদকের মামলা আমলে নেওয়ার পর থেকে ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ওসি ও মামলার আইওকে সব ধরণের সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

মাদারীপুরের রাজৈর থানার একটি মাদকের মামলার জামিন শুনানি শুনে আদালত এই আদেশ দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ এবং আসামি পক্ষে ছিলেন ফজলুর রহমান।

ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, ২০১৫ সালের এক মামলায় রাজৈর থানার বাসিন্দা মিজানুর রহমান জামিন নিতে আদালতে আসেন। তবে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত একজন সাক্ষীরও সাক্ষগ্রহণ হয়নি। এই মামলায় তার জামিন প্রার্থনাও করা হয়। পরে আদালত বিষয়টি শুনে তিন-চার বছরে সাক্ষ্য গ্রহণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন

এছাড়া আসামি মিজানুর রহামানের অন্তবর্তীকালীন জামিনও মঞ্জুর করেন আদালত।

সারাবাংলা/এজেড/এমআই