Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা ভাষার প্রসারে অলিম্পিয়াড


৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫৯ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা ও এদেশের শিল্প-সাহিত্য ছড়িয়ে দিতে টানা অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্ত:স্কুল বাংলা অলিম্পিয়াড ২০১৯। হোপ ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে সারা দেশের শতাধিক ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্শন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৩ ফেব্রুয়ারি অষ্টমবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ইন্টারন্যাশনাল হোপ স্কুলের অধ্যক্ষ রোকসানা জারিন বলেন, দেশের সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে শিক্ষার্থীদের গভীরভাবে যুক্ত চাই। ইংরেজি মাধ্যম স্কুল হলেও মাতৃভাষা বাংলায় যেন শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারে, আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু আমাদের স্কুল নয়, সারা দেশের ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্শন স্কুলগুলোকেও বাংলা চর্চায় যুক্ত করতে ৮ম বারের মতো আমাদের এই প্রতিযোগিতা। দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদেরও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, আমরা আশা করি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরাও বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারাও শিল্প-সাহিত্যিক হয়ে উঠবে।

বিজ্ঞাপন

৮ম আন্ত:স্কুল বাংলা অলিম্পিয়াডের সমন্বয়ক কামরুল আহসান বলেন, গত বছর ১৫০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এ বছর আমরা আশা করছি ২ হাজার শিক্ষার্থী অংশ নেবে।

অলিম্পিয়াডে মোট ৬ টি বিভাগে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। বিভাগগুলো হচ্ছে, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা নাচ, গান, ছবি আঁকা। বাংলা অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরু হবে ৬ ডিসেম্বর, চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৮ ফেব্রুয়ারি স্কুলগুলোর কো-অর্ডিনেটরদের সঙ্গে বাংলা অলিম্পিয়াড সমন্বয়ক কমিটির মিটিং হবে। সেখানে প্রতিযোগিতার বিস্তারিত নিয়ম জানানো হবে। ২৩ ফেব্রুয়ারি হবে মূল প্রতিযোগিতা। ২রা মার্চ বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

সারাবাংলা/ইএইচটি/এমএ