Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আফরোজা খানম রিতা খাদ্যমন্ত্রী এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী মিল্লাত

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৪:৩৯

আফরোজা খানম রিতা এবং এম রশিদুজ্জামান মিল্লাত।

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের নতুন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে শুক্রবার (২১ আগস্ট) তারা বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন।

রশিদুজ্জামান মিল্লাত এর আগে এই একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও পুনর্বণ্টন করে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। বর্তমান মন্ত্রিসভায় খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল বারী। তিনি একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়েরও দায়িত্বে বহাল রয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর