Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৫:০৪

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

খুলনা: খুলনায় নদী থেকে রিয়াদুল ইসলাম (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার কাজীবাছার তেতুলতলা চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুটি যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের শিমুল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা নদীতে মাছ ধরতে গেলে মরদেহটি দেখতে পায়। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর রূপসা নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর