Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে দুর্বুত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১৯:১৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ ১৯:১৮

যশোর: যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে দিনে দুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল চারটার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। আলামিনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।

বিজ্ঞাপন

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, আলামিন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলো। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে। থানা পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে রয়েছে । কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

তবে স্থানীয়রা জানান, আলামিন এক সময় সন্ত্রাসী মাদক চাঁদাবাজির সাথে সংপৃক্ত ছিলো। সম্প্রতি সেসব পথ থেকে ভালোর পথে ফিরছিলো। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকান্ড বলে ধারণা করছেন স্থানীয়রা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর