টাঙ্গাইল: টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় ইমু আক্তার (২০) নামের এক তরুণী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, ইমু আক্তার ৬ মাসের মেয়েশিশুকে নিয়ে সিএনজি যোগে সখিপুরে যাওয়ার পথে শোলাপ্রতিমা এলাকায় ইমু সিএনজি থেকে থুথু ফেলার জন্য মাথা বাইরে বের করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশু সন্তানটি অক্ষত রয়েছে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।