Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে বাস-লেগুনা সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ১৮:১৩

মরদেহ। প্রতীকী ছবি।

কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে ঘটা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান।

নিহত ব্যক্তিরা হলেন—ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮), আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫), চকরিয়া উপজেলার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) এবং ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নোয়াখালী সদর থেকে কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮০৯০) খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে ঈদগাঁও থেকে চকরিয়াগামী একটি নম্বরবিহীন লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। লেগুনার চালকসহ যাত্রীরা আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিনের মৃত্যু হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহেদ, রফিক ও জিয়াবুল।

আহতদের মধ্যে ঈদগাঁও’র নতুন অফিস এলাকার জিয়াবুল হক (৪০), নাপিতখালীর সরোয়ার (১৯), সৈয়দ আলম (৫০) ও খুটাখালীর দেলোয়ার হোসেন (৩৫) মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে এবং টেকনাফের সৈয়দ করিম (৩০) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানার এসআই শামশুজ্জামান জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর