ঢাকা: আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে শুরু হয়েছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার কেএমএম নাসির উদ্দীন তিনবার নিজে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসির সিনিয়র সচিব আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের শুরু প্রারম্ভিক বক্তব্য দেবেন নির্বাচনি কর্তা ও সিইসি। এরপর ভোটগ্রহণ শেষ হলে দ্বিতীয় বক্তব্য রাখবেন। এরপর ভোটগণণা শেষে বক্তব্য দেবেন সিইসি।
এর আগে, নির্বাচন কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বে তিন নির্বাচন কমিশনারের একটি প্রতিনিধি দল এ উদ্দেশ্যে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন ত্যাগ করেন। সংসদ ভবনে পৌঁছে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করেন তারা।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে তিনি নির্বাচন ভবন ত্যাগ করেন। তার সঙ্গে অন্য তিন নির্বাচন কমিশনাররাও সেখানে যান।
এর আগে, দুপুর পৌনে ১২টার দিকে সংসদে যান সহায়ক কর্মকর্তা হিসেবে ইসি সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তা। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ৩৪৯ জন সংসদ সদস্য এতে ভোট দেওয়ার সুযোগ পাবেন। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ওই আসনের ভোটার নেই। ভোটগ্রহণ শেষে সংসদেই ফল ঘোষণা দেবেন নির্বাচনি কর্তা।
এরপর রাতের মধ্যেই হবে গেজেট। শুক্রবার (২১ আগস্ট) নয়া রাষ্ট্রপতির শপথ হবে। ১৯৯১ সালের পর এবার ভোটগ্রহণ হচ্ছে।
২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের জন্য ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করে ইসি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ ভোটে রয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ৩ বার বক্তব্য রাখবেন নির্বাচন কর্তা ও সিইসি
সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১৫:৫৭
২০ আগস্ট ২০২৬ ১৫:৫৭
সারাবাংলা/এনএল/এনজে