Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিইসি’র সঙ্গে আইজিপির সাক্ষাত

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ১৬:০৩

সাক্ষাতের মুহূর্ত।

ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে এই বৈঠক করেন তারা।

‎সাক্ষাত শেষে আইজিপি সাংবাদিকদের বলেন, ‘আসন্ন স্থানীয় নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে শিগগিরই বিস্তারিত অগ্রগতি ইসিকে জানানো হবে।’

‎আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

‎তিনি আরও বলেন, ‘আমাদের কাছে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিতে বলেছে। আমরা খুব শীঘ্রই সেটা দিয়ে দেব।’



বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর