হিলি: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন।
তিনি জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে পরদিন রোববার (১৬ আগস্ট) থেকে বন্দর দিয়ে স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।