Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ জুন ২০২৬ ১৬:৩৩

অভিযুক্ত বৃদ্ধ সাজ্জাদ হোসেন আটক। ছবি: সংগৃহীত

হিলি: দিনাজপুরের হাকিমপুরে (হিলি) ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার বৈগ্রাম এলাকায় স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

আটক সাজ্জাদ হোসেন ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২৮ জুন) দুপুর দিকে মাদরাসা ছুটি হওয়ার পর শিশুটি বাড়ি ফিরছিল। পথে প্রতিবেশী সাজ্জাদ হোসেন তাকে কৌশলে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

ধর্ষণচেষ্টার পর শিশুটি বাড়ি ফিরতে দেরি করায় মাদরাসা কর্তৃপক্ষ তার কাছে বিলম্বের কারণ জানতে চায়। ভয়ে ও লোকলজ্জায় শিশুটি প্রথমে চুপ থাকলেও, একই মাদরাসায় পড়ুয়া অপর এক শিশু ঘটনাটি দেখে ফেলায় সে বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানায়। পরবর্তীতে মাদরাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী শিশুর পরিবারকে বিষয়টি জানায়।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে অভিযুক্ত সাজ্জাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর