Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৭:২৯ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ১৯:০২

– প্রতীকী ও ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত জুলাইয়ে ২০২ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৪ কেজি ২৫৪ গ্রাম স্বর্ণ, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩ হাজার ৬৩ পিস শাড়ী, ২৭১০টি থ্রিপিস-শার্টপিস-চাদর-কম্বল, ৮৮৮৬টি তৈরি পোশাক, ২৪১৬ মিটার থান কাপড়, ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গহনা, ৩ লাখ ২৩৯৪টি কসমেটিক্স সামগ্রী, ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬ পিস আতশবাজি, ১৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৬৪৪৬ কেজি চা পাতা, ৬২৪টি মোবাইল, ৪৩৬০টি মোবাইলের ডিসপ্লে ও ৩৬ হাজার ১৭০পিস মোবাইলের যন্ত্রাংশ, ২০ হাজার বিভিন্ন প্রকার চিকিৎসা সরঞ্জামাদি, ৭১ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড, ৩৭০০টি চশমা, ৪৭৭৭৬ কেজি জিরা, ৪২৯৩১ কেজি রসুন, ১৩৩২৯ কেজি চিনি, ১২৪৮৬ কেজি সার, ১৭৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার ভোজ্য তেল-ডিজেল-অকটেন-পেট্রোল-মবিল, ১৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭ পিস বিভিন্ন প্রকার ঔষুধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ, ৯ পিস কষ্টি-বেলে পাথর, ১২টি ট্রাক-কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি-ইজিবাইক-অটোরিক্সা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল-ভ্যান এবং ১২৭টি নৌকা।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৯টি দেশী-বিদেশী পিস্তল, ১টি রাইফেল, ৫টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদ এবং ৭টি অন্যান্য অস্ত্র।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ২১ লাখ ১০ হাজার ২৫৮ পিস ইয়াবা, ২ কেজি ক্রিষ্টাল মেথ আইস, ৭১ গ্রাম হেরোইন, ১২৪৩ বোতল ফেনসিডিল, ৬৫২৬ বোতল বিদেশি মদ, ১৬৩৯.৫ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার, ১৮০৬ কেজি গাঁজা, ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট-ইনজেকশন, ১৬৫৮০ বোতল বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ, ১৮ হাজার ৬৮২ পিস বিভিন্ন প্রকার ঔষধ-ট্যাবলেট এবং ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট।

শরীফুল ইসলাম জানান, সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশি নাগরিক, ৩ জন ভারতীয় নাগরিক ও ৮১ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর